জাতীয়

জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘট প্রত্যাহার
ধর্মঘট প্রত্যাহার

নৌপরিবহণ মন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী জাহাজ মালিকদের চলে আসা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকেলে সচিবালয়ে বৈঠকে মালিকদের দাবি পূরণে মন্ত্রী আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে।

নৌযান শ্রমিকদের বেতন বাড়াতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী জাহাজ মালিকরা। তাদের দাবি, সরকারি সিদ্ধান্ত মানতে গেলে অনেক ক্ষতি হবে। এ কারণে গত ২৭ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের আওতায় কার্গো, কোস্টাল ও লাইটারেজ জাহাজ বন্ধ ছিল।

এ বিষয়ে বরিশাল কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউনুস হোসেন জানান, শ্রমিকদের বেতনের দাবি পূরণ করতে গিয়ে এখন তাদের লোকসান গুণতে হচ্ছে। এ কারণে তারা ধর্মঘট পালন করছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ