জাতীয়

বাংলাদেশের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

জুলহাজ-তনয়
জুলহাজ-তনয়

সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পরিস্থিতির ওপর ‘নিবিড়ভাবে নজর’ রাখছে যুক্তরাষ্ট্র।

সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ‘সংকটে’ তারা উদ্বেগ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব নাগরিককে আরো নিরাপদ পরিবেশ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এছাড়া বাংলাদেশে সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্য রক্ষায় এদেশের মানুষের যে ঐতিহ্য রয়েছে তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, নজর রাখা আমরা তা অব্যাহত রাখছি। আপনাদের বলার মতো আরো সুনির্দিষ্ট কোনো তৎপরতার তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদের বলতে পারি, আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখছি।

বাংলাদেশে সাম্প্রতিক মুক্তমনা লেখক, প্রকাশক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার ভারতীয় শাখা একিউআইএসের নামে ‘দায় স্বীকার’র বার্তা এসেছে।

গত মাসে ইউএসএআইডির কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের পরও এ ধরনের বার্তা এসেছে।

তবে বাংলাদেশে আইএস বা একিউআইএসের উপস্থিতির খবর নাকচ করে সরকার বলছে, ‘দেশের মধ্যে বেড়ে ওঠা ইসলামী উগ্রপন্থিরা’ এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। লেখালেখি ও মত প্রকাশের জন্য যারা উগ্রপন্থিদের হামলার ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে তৎপরতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ