রাজধানীর কলাবাগানে জোড়াখুন জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে— ধারণা করা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টার্সের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
আইএস নয়, কলাবাগানের জোড়া খুনের ঘটনা দেশীয় জঙ্গিরাই ঘটিয়েছে- বলেন পুলিশের মহাপরিদর্শন একেএম শহিদুল হক।
আর রাজশাহীর অধ্যাপক হত্যার ঘটনায় খুনিদের শনাক্ত করা গেছে উল্লেখ করে শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জঙ্গিগোষ্ঠীর হাতে ৩৭টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে— এর মধ্যে ৩৪টি মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।
শহিদুল হক বলেন, এসব হত্যাকাণ্ডের একটি মামলার বিচার হয়েছে ও ৬টির চার্জশিট দেয়া হয়েছে, ৩৪টি মামলায় এ পর্যন্ত ১৪৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে ৪৯ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের পর বিভিন্ন সাইট থেকে যে দায় স্বীকার করা হয়, এসবের সঙ্গে গ্রেফতার আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- র্যা ব’র মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান প্রমুখ।