প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধামন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
এ সফরে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জণশক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।
কুয়েতের সঙ্গে বিনিয়োগ ও সামরিক সহযোগিতা আর কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজিকরণসহ ৩টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এসব চুক্তির খসড়ায় এরই মধ্যে অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন কুয়েতের প্রধানমন্ত্রী।
সফর শেষে ৫ মে বিকেলে তিনি ঢাকা ত্যাগ করবেন।