জাতীয়

পদ্মা সেতু রেল সংযোগসহ ৯ প্রকল্পটি অনুমোদিত

একনেক
একনেক

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মা সেতুর ওপর দিয়ে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে।

রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় মোট ৪৪ হাজার ১৬৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির কাজ চলতি বছরেই শুরু হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা সরকারের। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুর ও ফরিদপুরের ওপর দিয়ে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ