জ্বালানি তেলের দাম কমানোর পর আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ই মে থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওই বৈঠকে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় সম্প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ৩ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: