রাজধানীর ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের পিছনে আমবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে গেছে কমপক্ষে ৬০-৭০টি বসত ঘর।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের পিছনে আমবাগান বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
ঢাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুল আলম বলেন, সকালে আমবাগান বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বস্তির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: