জাতীয়

জঙ্গি-সন্ত্রাস দমনে একসঙ্গে কাজের আশাবাদ নিশার

টুইটারে টুইট করেন নিশা
টুইটারে টুইট করেন নিশা

বাংলাদেশে চলমান হত্যাকাণ্ড ও জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন নিশা দেশাই।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মো. শহিদুল হকের সঙ্গে।

বৈঠকে উঠে এসেছে, দেশে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়টি বলে জানা গেছে।

নিশা জোর দিয়েছেন, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা-রাবি শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতিতে।

এ জন্য সন্ত্রাসবাদ দমনে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এদিকে, তার বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও।

বুধবার সকালে চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে।

এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি। তবে তার এবারের সফরের প্রেক্ষিত একেবারেই ভিন্ন।

শুধু রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিই নয়; ২০১৯ সালের নির্বাচনও উঠে আসতে পারে নিশা দেশাইয়ের পরবর্তী আলোচনায়- এমনটাও ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ