জাতীয়

প্রাতিষ্ঠানিক গাড়ি ছাড়া স্টিকার লাগানো যাবে না: আছাদুজ্জামান

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

কোনো প্রাতিষ্ঠানিক গাড়ি ছাড়া ব্যাক্তিগত গাড়িতে পুলিশ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশের এ কর্মকর্তা বলেন, হাইড্রলিক হর্ন কোনো গাড়িতে ব্যবহার করা যাবে না যদি কেউ ব্যবহার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যানবাহনে পুলিশ, সাংবাদিক, চিকিৎসক, সিটি করপোরেশন, আইনজীবী ইত্যাদি ধরনের আলগা স্টিকার সন্ত্রাসীরা ব্যবহার করে অপরাধ করতে পারে। অনেকে এ স্টিকার ব্যবহার করে উল্টো পথে সহজে যাওয়ার চেষ্টা করে থাকেন বলে জানান তিনি।

পুলিশের সব ধরনের যানবাহনসহ তাদের সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখা স্টিকার ব্যবহার না করার জন্য ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে— এ ধরনের স্টিকার ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনকে নিজ নিজ প্রতিষ্ঠানের নাম যানবাহনের ওপর লিখে চলাচলের পরামর্শ দেন তিনি।

সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্টদের জন্য পাঁচ ধরনের নতুন স্টিকার গাড়িতে ব্যবহার করতে হবে বলে জানান ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলন তিনি বলেন, পুরানো স্টিকারের পরিবর্তে সাংসদ ও তাদের পরিবারের জন্য ব্যবহৃত গাড়িতে দুই ধরনের এবং জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত গাড়িতে তিন ধরনের স্টিকার ব্যবহার করতে হবে।

যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি—এ ধরনের হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

পুলিশের কর্মকর্তা বলেন, হাইড্রলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিশেষ অভিযানে ৪০৭টি মামলা ও ব্যবহৃত হাইড্রলিক হর্নগুলো জব্দ করা হয়েছে—এ ছাড়া গাড়িতে হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে অভিযান চলবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, উল্টো পথে যেসব যানবাহন চলে, এগুলোর বড় অংশ সমাজের কর্তাব্যক্তিদের গাড়ি— আমরা তাদের ট্রাফিক আইন মানতে অনুরোধ করে চিঠি দিয়েছি।’

রাস্তায় চলাচলের সময় পথচারী ও চালকদের মোবাইল ফোনে কথা বলার কারণে দুর্ঘটনা ঘটে থাকে–এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। এ ছাড়া রিকশামুক্ত রাস্তায় তা চলাচল বন্ধ করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ