সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে আর বাড়ানো হবেনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পড়ালেখা করলে বেকার যুবকরা নির্দিষ্ট বয়সসীমার মধ্যেই সরকারি চাকরি পেতে পারে।
শেখ হাসিনা আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন সম্ভব হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের সব ধরণের তথ্য ও প্রযুক্তি সেবা বাড়ানো সম্ভব হবে।
সারাদেশের অটিস্টিক শিশুদের দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: