জাতীয়

নিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

গণজাগরণ মঞ্চের মিছিল
গণজাগরণ মঞ্চের মিছিল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে রায় ঘোষণার পরপরই ইমরান এইচ সরকার ও কামাল পাশা চৌধুরীর অংশ দুটি আলাদা আলাদা আনন্দ মিছিল বের করে। মিছিল শাহবাগ থেকে শুরু করে টিএসসি হয়ে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

গণজাগরণ মঞ্চের (একাংশ) মূখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে যে গতি হারিয়ে গিয়েছিল। এ রায়ের মধ্যদিয়ে তা আবার ফিরে এসেছে। এ রায়ে আমরা আনন্দিত হলেও সাঈদীর রায় নিয়ে ব্যাথিত।

এ সময় নিজামীর রায় কার্যকরের এবং সাঈদীর রায়ের রিভিউ পিটিশনের দাবি জানান তিনি।

পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে ইমরান বলেন, আগেই জাগরণ যাত্রার কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেঁতুলিয়ার উদ্দেশ্যে জাগরণ যাত্রা শুরু হবে। মোট ১০টি-১২টি জেলায় জাগরণ যাত্রা করা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ