জাতীয়

‘সমুদ্র পরিবহন অধিদপ্তরের নতুন নাম ‘নৌ পরিবহন অধিদপ্তর’

 ‘নৌ পরিবহন অধিদপ্তর’
‘নৌ পরিবহন অধিদপ্তর’

‘সমুদ্র পরিবহন অধিদপ্তরের’ নাম পরিবর্তন করে ‘নৌ পরিবহন অধিদপ্তর’ করেছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনিক উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চার দশক পর নৌ মন্ত্রণালয় নাম পরিবর্তনের এ আদেশ জারি করা হয়েছে।

নৌ মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তর এর ইংরেজি নাম আগের মতেই ‘ডিপার্টমেন্ট অফ শিপিং’ থাকছে।

আর এ অধিদপ্তরের অধীন নৌ বাণিজ্য অধিদপ্তর (Mercantile Marine Department) এর বাংলা ও ইংরেজি নামও বদলে গেছে। সরকারের এ দপ্তর এখন থেকে ইংরেজিতে Mercantile Marine Office এবং বাংলায় ‘নৌ বাণিজ্য দপ্তর’ নামে পরিচিত হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ১২টি সংস্থার মধ্যে একটি এই ‘নৌ পরিবহন অধিদপ্তর।

স্বাধীনতার আগে এ কার্যালয়ের নাম ছিল ‘কন্ট্রোলার অফ শিপিং’। ১৯৭৬ সালে এর নতুন নাম হয় ‘ডিপার্টমেন্ট অফ শিপিং’, যা বাংলায় ‘সমুদ্র পরিবহন অধিদপ্তরের’ নামে পরিচিত হয়ে আসছিল।

সরকারের এ অধিদপ্তরের কাজ মেরিটাইম প্রশাসন হিসেবে অভ্যন্তরীণ নৌযান এবং সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

এছাড়া জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও সনদ প্রদান নৌ-বাণিজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করাও প্রতিষ্ঠানের কাজ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমুদ্র পরিবহন অধিদপ্তর নামটি মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে ‘সাংঘর্ষিক’ ছিল—এ কারণে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও নাম বদলের সুপারিশ করেছিল। এ কারণে বিভিন্ন দেশের নাম পর্যালোচনা করে নতুন নাম ঠিক করা হয়েছে।

নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, Department of Shipping এর বাংলা নাম ছিল সমুদ্র পরিবহন অধিদপ্তর। কিন্তু শিপিং দিয়ে সমুদ্র বোঝায় না, আর সমুদ্রেও তাদের কাজ খুব কম। শিপিং মানে নৌ, এজন্য নৌ পরিবহন অধিদপ্তর করা হয়েছে।

একটি অধিদপ্তরের অধীনে আরেকটি অধিদপ্তর থাকতে পারে না। তাই Mercantile Marine Department এর নাম পরিবর্তন করে Mercantile Marine Office বা বাংলায় ‘নৌ বাণিজ্য দপ্তর’ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ