বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগ করার পাশাপাশি জনশক্তি রপ্তানি বাড়াতে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল-সাবাহকে প্রস্তাব দেন রওশন এরশাদ।
বৃহস্পতিবার সকালে হোটেল মেরিডিয়ানে কুয়েতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশের আথিতীয়তার পাশাপাশি বাংলাদেশে নারী ক্ষমতায়তায়নের প্রশংসা করেন শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল-সাবাহ।
নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করার কথা থাকলেও তা বাতিল করেন কুয়েতের প্রধানমন্ত্রী।
দুপুর ১২টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এসময় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং অন্যান্য কর্মকর্তারা তাকে বিদায় জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: