মে দিবসে সাভারের হেমায়েতপুরে একটি গার্মেন্টস খোলা রাখায় ওই প্রতিষ্ঠানের একজন ক্লিনারের মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুত্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যা লি করে তারা।
এতে বক্তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ এই মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানান তারা। একইসঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে।
পরে, কালো পতাকা নিয়ে র্যা লি বের করেন শ্রমিক ও সংগঠনের নেতারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: