বেসরকারি সকল প্রতিষ্ঠানে ৬ মাস বেতনসহ মাতৃত্বকালীন ছুটি কার্যকর, প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক ডে-কেয়ার সেন্টার চালু করাসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মা দিবস উপলক্ষে সমাবেশে বক্তারা গৃহস্থালী কাজের আর্থিক মূল্য জিডিপিতে অর্ন্তভুক্ত করার দাবি জানান।
একইসঙ্গে দুস্থ নারীদের পুর্নবাসনের জন্য বাজেটে বরাদ্দের দাবিও জানান তারা।
তারা বলেন, নারী-পুরুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে মায়েদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে সরকারি নারী হোস্টেল নির্মাণের দাবিও জানানো হয় সমাবেশে।
পরে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: