যেসব খুনি ও সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ানো এবং গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতার ক্ষতিসাধনের চেষ্টা করছে তাদের থামাতে আমাদের লক্ষ্য অভিন্ন—বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
শনিবার টুইটারে বাংলাদেশে দু'দিনের সফর শেষে দেশে ফিরে এ কথা জানান তিনি।
বাংলাদেশে সফরকে 'ফলপ্রসূ' উল্লেখ করে তিনি বলেন, এ সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।
এতে তিনি বলেন, 'বাংলাদেশে একটি ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছি। সফরে আমাদের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।'
নিশা বলেন, 'এটা সুস্পষ্ট যে, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও যৌনতা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে।'
বাংলাদেশ সফরকালে নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।