জাতীয়

শিগগিরি শোধ হবে পাটকল শ্রমিকদের বেতন: মির্জা আজম

 মির্জা আজম
মির্জা আজম

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন শিগগিরই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পাট করপোরেশনে চরম দুর্নীতি চলছে— উল্লেখ করে মির্জা আজম বলেন, শিগগিরই বিজিএমসিকে দুর্নীতিমুক্ত করে ঢেলে সাজানো হবে। একই সঙ্গে বিগত দিনে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো আবারো চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া জমি বিক্রয় থেকে পাওয়া টাকা দিয়ে আন্দোলনরত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, রাজধানীর গুলশানে বাংলাদেশ পাট করপোরেশনের সাড়ে ১০ বিঘা জমি আছে। এ জমি গণপুর্ত বিভাগ কিনে নিচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে পাট মন্ত্রণালয়ে।

গুলশানের ওই জমি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হবে— উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে জমির ওপর থেকে সকল স্থাপনা সরিয়ে নেয়ার কথাও বলা হয়েছে চিঠিতে বলেও জানান মির্জা আজম।

বিগত সরকার ক্ষতি দেখিয়ে ২৬টি পাটকল বন্ধ করে দিয়েছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ