জাতীয়

নিজামীকে নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় হতাশ: শাহরিয়ার

 শাহরিয়ার আলম
শাহরিয়ার আলম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার দুপুরে পররাষ্ট্র দপ্তরে এ কথা বলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়া নিয়ে পাকিস্তানের উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে— আমরা কখনোই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারও উদ্বেগকে স্বাগত জানাই না। বারবার মনে করিয়ে দেয়ার পরও তারা এটি করছে। তারা বলছে যে ব্যথিত হয়েছেন। কিন্তু আমরা যাদের বিচার করছি, তারা বাংলাদেশের নাগরিক।

প্রতিমন্ত্রী শাহরিয়ার ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা দেয়া বন্ধ করতেও পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৭৪ সালে যে ত্রিপক্ষীয় চুক্তির কথা বলা হচ্ছে—সেখানে উল্লেখ ছিল পাকিস্তানের যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল, তাদের বিচার করা হবে না। ওই চুক্তিতে কিন্তু বলা হয়নি যেসব যুদ্ধাপরাধী বাংলাদেশের নাগরিক, তাদের বিচার করা যাবে না।

শাহরিয়ার আলম বলেন, মানবতাবিরোধী অপরাধীরা পাকিস্তানের হয়ে কাজ করেছেন— তাই তাদের জন্য সেই জায়গা থেকে পাকিস্তান ব্যথিত হয়েছে।

প্রতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, 'আমি এটিকে বিপজ্জনক মনে করি, কারণ মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীরা ভবিষ্যৎ প্রজন্মকে আশ্বস্ত করার একটি জায়গা খুঁজছেন। পাকিস্তান রাষ্ট্র হিসেবে তাদের পাশে থাকবে, এ রকম একটি বার্তা বোধ হয় দিতে চাইছে। তা না হলে নিজামীর বিচারে পাকিস্তান কেন ব্যথিত হবে?'

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন গত ৫ মে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তার ফাঁসির দণ্ড বহাল থাকে।

এই প্রেক্ষাপটে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচার প্রক্রিয়াকে 'বিতর্কিত' উল্লেখ করে বলা হয়, 'বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়ায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া অনুসরণ করছি।'

এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১।

রোববার সংগঠনের এক বিবৃতিতে পাকিস্তান সরকারের ঔদ্ধর্ত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে এর বিরুদ্ধে যথপোযুক্ত ব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ বীর উত্তম, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও মহাসচিব হারুন হাবীব যৌথ বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নগ্ন প্রবণতা থেকে এখনো সরে দাঁড়ায়নি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর সমর্থনে পাকিস্তানের পররাষ্ট্র দফতর সম্প্রতি যে বিবৃতি দিয়েছে, তাকে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ এবং সকল আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে মনে করি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধাপরাধীর পক্ষ ধারন করে পাকিস্তান সরকার একাত্তরে মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তান বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে সংগঠিত গণহত্যা ও ধংসযজ্ঞের বেদনাদায়ক ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে- যা কখনোই হবার নয়।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ