হত্যা করতে ব্যর্থ হয়ে এখন মিথ্যা বানোয়াট কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে হেয় করতে চাইছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া এ এ অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
সোমবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ এনেছেন বিএনপি নেত্রী তা জঘন্য মিথ্যাচার বলে জানান তিনি।
নাসিম বলেন, মিথ্যা-অসত্য কথা বলে নিজের ও দলের ভাবমূর্তি রক্ষা করতে পারবেন না খালেদা জিয়া।
তিনি আরো বলেন, মিথ্যা বলেই নিজের বক্তব্যের পক্ষে সাত দিনে সামান্যতম তথ্যও দিতে পারেননি বিএনপি নেত্রী।
বিএনপি খুনিদের আশ্রয়দাতা আখ্যা দিয়ে নাসিম জানান, সকল হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগ সরকার করবে—আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে।