মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেননি। ফাঁসি কার্যকরে সরকার পুরো প্রস্তুত রয়েছে।
রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজের পূর্ণাঙ্গ রায় সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেমড) সেলে থাকা নিজামীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
গত রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় নিজামীকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: