জাতীয়

যার যা সাজা তাকে সেটা পেতেই হবে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

মানবতাবিরোধী অপরাধসহ ফৌজদারি মামলার চূড়ান্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধীকে মৃত্যুদণ্ডই পেতে হবে— বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সুইডিশ বিচার ও অভিবাসনমন্ত্রী মরগান জোহানসনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেহেতু আইনে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে—সেহেতু মানবতাবিরোধী অপরাধসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে—তা আছে এবং থাকবে।

এ সময় বাংলাদেশের ব্লগারসহ ভিন্নমত প্রকাশকারীদের হত্যার সুষ্ঠু বিচারের আহ্বান জানান সুইডেনের মন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা ও সব মতের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান করা হয়।

এছাড়াও বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার ও সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড নিয়েও আলোচনা হয় মরগান জোহানসনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে।

বাংলাদেশের ব্লগারসহ মুক্তমত প্রকাশকারীদের প্রাণনাশ ও জীবনের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেন সুইডিশ মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ