জাতীয়

কারাগারে নিজামীর মুত্যুদণ্ডাদেশ

কেন্দ্রীয় কারাগার
কেন্দ্রীয় কারাগার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর মুত্যুদণ্ডাদেশ কারাগারে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজামীর মুত্যুদণ্ডাদেশের রায় কার্যকরের নির্বাহী আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারে পৌঁছায় বলে কারাকর্তৃপক্ষের কাছে।

কারা সূত্রে জানা গেছে, মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের আট জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি।

নিজামীকে গত রোববার রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের সাত নম্বর কক্ষে রাখা হয়। সেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

কারাবিধি অনুযায়ী তিন বেলা নিজামীকে খাবার দেয়া হচ্ছে। গতকাল সোমবার নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এদিকে, নিজামীর আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর পূর্ণাঙ্গ রায়ে বিচারকদের স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির স্বাক্ষর করা ২২ পৃষ্ঠার রায়ের অনুলিপি সোমবার বিকেলে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় ও দু'পক্ষের আইনজীবীর কাছে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে। সর্বোচ্চ আদালতের দেওয়া রিভিউ খারিজের রায়ে বিচারকদের স্বাক্ষরের পর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ওই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ