জাতীয়

আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী, ফেল করবে কেন?

নাহিদ- শেখ হাসিনা
নাহিদ- শেখ হাসিনা

আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী— তাদের ফেল করার কোনো সুযোগ নেই, একটু ভালভাবে সুযোগ দিলেই তারা পাস করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টার পর গণভবনে ফলাফলের অনুলিপি হাতে পাওয়ার পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাসের হার বৃদ্ধি পেয়েছে. কিন্তু আমি মনে করি ছেলেমেয়েরা ফেল করবে কেন? ফেল করার কোনো অর্থ হয় না— আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অকৃতকার্য শিক্ষার্থীদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টার পর গণভবনে শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়েএবারের ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

পরীক্ষার পর নির্ধারিত ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই এসএসসির ফল প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে কৃতি শিক্ষার্থীদেরও তিনি অভিনন্দন জানান।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

গত বছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। সেই হিসাবে এবার পাসের হার বাড়লেও কমেছে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

গত ১ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেয় সারাদেশের ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

ভিডিও কনফারেন্স:

বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে যার যার বোর্ডের ফল হস্তান্তর করার পর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি ও পঞ্চগড়ের স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।

ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে প্রত্যেক প্রতিষ্ঠানে ফলাফল পৌঁছে যাবে- অনলাইন এসএমএসেও পাওয়া যাবে ফলাফল। রেজাল্টের জন্য শিক্ষার্থীদের আর দৌড়-ঝাঁপ করতে হবে না।

বর্তমান সরকারের সময়ে দেশে বিশেষায়িতসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ায় এখন দ্রুত চাকরি পাওয়া যাচ্ছে।

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। জনগণ যাতে বেকার বসে না থাকে। কিছু একটা করতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ