জাতীয়

নিজামির ফাঁসি কার্যকর হওয়ায় জাতি হলো কলঙ্কমুক্ত: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মুক্তিযুদ্ধের সময় আল বদর প্রধান মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর হওয়ায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দণ্ডপ্রাপ্ত বাকি যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করাসহ জামাতের রাজনীতি বন্ধে সরকারের আগ্রহের কথাও জানান মন্ত্রী।

জামাতের রাজনীতি বন্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে তৎপর রয়েছে।

সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি বিষয়ে বৈঠকে গুরুত্ব পেয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি বলেন, শিগগিরই কুমিল্লায় সোহাগী জাহান তনুর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় এতে স্বরাষ্ট্রমন্ত্রী, কমিটির সভাপতিসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ