বাংলাদেশে একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শংকর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্র সচিব।
তার এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।
ভারত সফরে প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথাও জানাবেন। এছাড়া আগামীকাল সকাল ৯টায় হোটেল সোনারগাঁওয়ে সুধী সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরে সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: