ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদানকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় দুই দেশের বাণিজ্য বিষয়ক আলোচনায় রামাদান বাংলাদেশের বাজারে ফিলিস্তিনের পণ্য শুল্কমুক্ত সুবিধা দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে।
এছাড়াও সাক্ষাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আরবি অনুবাদ প্রকাশের বিষয়েও আলোচনা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: