অন্তর্জাতিক নার্স দিবস আজ (বৃহস্পতিবার)। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আজগর আলী হাসপতাল ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজে নার্সরা র্যালি বের করেন। এসব র্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় রোগীদের সেবার মান বাড়াতে নার্সদের প্রতি আহ্বান জানায় নার্সরা বলেন, রোগীর সেবায় নার্স যেমন অত্যাবশ্যকীয় ঠিক তেমনি নার্সদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে তার কৃতজ্ঞের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। তিনি ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধে সেবা কার্যে অসামান্য অবদান রেখে নার্সিং সেবার শুভ সুচনা করেন।