অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় না করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ২১তম জাতীয় সম্মেলন ও ৩৯তম কাউন্সিলের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাজেটের একটি অর্থও যেন অপচয় না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বেতন ও পদোন্নতি সবকিছু বাড়িয়ে দেয়া হয়েছে বিনিময়ে দেশের উন্নয়নে সৎ থেকে কাজ করবেন— দেশকেএগিয়ে নিয়ে যাবেন।
জনসংখ্যাকে সঙ্কট মনে না করে জনসম্পদে পরিণত করার তাগিদ দিয়ে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করে নতুন প্রকল্প হাতে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে ১ লাখ শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা নিরসনে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বিএনপি সমালোচনা করেন।
এরআগে দেশের সার্বিক উন্নয়নে নেয়া প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের প্রশংসা করেন আইডিইবি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টার ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি, বেতনভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তারা।
পরে জাতীয়পর্যায়ে নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি ও সাংস্কৃতি অঙ্গনে অবদান রাখার জন্য ৩ জনকে আইডিইবি পদক-২০১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।