জাতীয়

সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

বাংলাদেশ -ভারত বৈঠক
বাংলাদেশ -ভারত বৈঠক

বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একসঙ্গে কাজ করবে, এজন্য দুই দেশের মধ্যে যে কাঠামো রয়েছে তা ভবিষ্যতে আরো শক্তিশালী করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের এক বৈঠক শেষে যৌথ ঘোষণায় এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামনিয়াম জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, উগ্রবাদ নিয়ে ভারত-বাংলাদেশ উভয়ই উদ্বিগ্ন— এটিকে বাড়তে দেয়া হবে না তাই উগ্রবাদ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় খড়া একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে এটি মোকাবেলাও ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। দুই দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে গত সাড়ে তিন মাসে অপ্রতিকর কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।

তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, 'আমরা এ বিষয়ে আশাবাদী।'

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, আগামী অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন স্রিংলা, ভারতের পররাষ্ট্র দফতরের যুগ্মসচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়োজ্জেম আলী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকালে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দেবে ভারত— বলে জানান দেশটির সফররত পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

রাজধানীর সোনারগাঁও হোটেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে সন্তোষ প্রকাশ করেন সুব্রামানিয়াম। এছাড়াও নিরাপত্তা ও অভিন্ন নদীগুলোর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ