জাতীয়

চারটি খাতে শ্রমিক নেয়ার পথ খুলছে মালয়েশিয়ায়

কর্মে ব্যস্ত শ্রমিকরা
কর্মে ব্যস্ত শ্রমিকরা

মালয়েশিয়া সরকার চারটি খাতে বিদেশি শ্রমিক নেয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী লিও টিয়ংলাই।

দেশটির ইংরেজি নিউজ পোর্টাল ‘স্টার অনলাইনের’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কর্মী সঙ্কটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, প্ল্যান্টেশন ও আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনে মালয়েশিয়ার মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানানো হয়েছে।

মন্ত্রী লিও টিয়ংলাইকে উদ্ধৃত করে স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, লোকবলের তীব্র সঙ্কটের কথা মাথায় রেখে এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করছে এবং তা শেষ হলে অন্যান্য খাতের ওপর থেকেও ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিও ‘শিগগিরই’ বিদেশি শ্রমিক নেয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণার ইংগিত দিয়েছিলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার— বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।

প্রসঙ্গত: আগামী পাঁচ বছর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকারে মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও পরদিনই বিদেশি শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দেয় দেশটির সরকার।

ওই সমঝোতা স্মারকে কত শ্রমিক নেয়া হবে সে বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও মৌখিকভাবে বাংলাদেশি কর্মকর্তারা জানান, বছরে তিন লাখ করে মোট ১৫ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে সমঝোতা হয়।

গত ২০১৩ সালে বাংলাদেশ থেকে কেবল ‘প্ল্যান্টেশন’ খাতে শ্রমিক নেয়া শুরু করে মালয়েশিয়া। এরপর গতবছর বাংলাদেশকে মালয়েশিয়ার জনশক্তির জন্য ‘সোর্স কান্ট্রির’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সেবা, উৎপাদন, নির্মাণসহ অন্যান্য খাতে কর্মী নেয়ার আলোচনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় ঢাকায় গত ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির মধ্যে সমঝোতা স্মারকে সই করেন।

ওই চুক্তির আওতায় মালয়েশিয়া তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ বাংলাদেশি কর্মী নেবে বলে অনুষ্ঠানের পর জানানো হয়।

পরে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী হামিদি বাংলাদেশসহ সব ‘সোর্স কান্ট্রি’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের ঘোষণা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ