আগামী ছয় মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি জনসমাগম পূর্ণ এলাকাগুলোতে ফ্রি ওয়াইফাই চালু করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লালবাগ কেল্লায় স্থাপিত ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা দক্ষিণের বেশিরভাগ রাস্তার সংস্কার কাজ চলছে— উল্লেখ করে আগামী ছয়-সাত মাসের মধ্যে রাস্তাগুলো এলইডি লাইটের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন মেয়র।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড-বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: