জাতীয়

বিমানের টয়লেট থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

স্বর্ণ
স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের একটি বিমান তল্লাসি করে টয়লেট থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালিয়ে এ স্বর্ণবার উদ্ধার করা হয়।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৯ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকে খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তার বিমানের টয়লেট থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করে।

উদ্ধার স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের ৮টি বার ও ১০ তুলা ওজনের ২০টি বার রয়েছে। এগুলোর মূল্য সোয়া ৫ কোটি টাকা বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ