বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ তথ্য জানিয়েছেন।
শাকিল বলেন, পাশাপাশি নূরজাহান বেগমের আরোগ্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দেশের জ্যেষ্ঠতম এ নারী সাংবাদিকদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে মাহবুবুল হক শাকিল নূরজাহান বেগমকে হাসপাতালে দেখতে যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: