আগামী জুন মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেলের ডিপো নির্মাণ কাজ দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, মেট্রোরেলের প্রথম পর্বের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নির্মাণ কাজ ২০১৯ সাল নাগাদ শেষ করা হবে। এখন ৫৬৭ কোটি টাকা ব্যয়ে ডিপো নির্মাণের কাজ চলছে।
জাইকার অর্থায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল নির্মাণ করবে সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: