বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানের আচরণ দেখে বোঝা যাচ্ছে দেশে এখনো মুক্তিযুদ্ধের বিরোধীরা সক্রিয় রয়েছে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে কি-না?—তা ভাবার সময় এসেছে।
এ সময় বিএনপির সমালোচনা করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার পতনের ষড়যন্ত্রে ইসরাইলের সঙ্গে যোগ দিয়েছে বিএনপি।
একাত্তরের পরাজিত শক্তিরা এখনো তৎপর রয়েছে উল্লেখ করে— দলটির সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুর করিম সেলিম বলেন, পাকিস্তান এভাবে নাক গলানো অব্যাহত রাখলে, প্রয়োজনে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।
এখনো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপি এবার সরকার উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।