সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে তারা কোনো দলের প্রতিনিধি হতে পারে না। অনেক বাধা থাকার পরও সরকার এ সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।
আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হলে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান বিশিষ্টজনেরা।
এ সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে তারা বলেন, রাষ্ট্র গণতান্ত্রিক না হলে সমস্যা সমাধান কঠিন হয়ে পড়বে।
এছাড়াও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন এক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন আলোচকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: