যুগ্মসচিব ও উপসচিব পদে ১৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ৭০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব এবং ৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।
গত সপ্তাহে জনপ্রশাসনের ৮৩ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়।
বেশ কিছুদিন ধরে প্রশাসনে পদোন্নতি দেয়ার প্রক্রিয়া চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: