রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে রোববার কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: মাহিনুর বেগম (২৫) ও তার মেয়ে শাহনাজ (৫)।
মাহিনুরের স্বামী লাবু মিয়া জানিয়েছেন, রাত প্রায় ১২টার দিকে তার স্ত্রী মেয়েকে নিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: