জাতীয়

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে যাত্রাবিরতিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেল সোয়া ৪টায় লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

লন্ডনে দুইদিন থাকার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।

বুধবার বিকেলে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সন্ধ্যায় উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন এবং রাতে ইউনেস্কোর মহাসচিব ইরিনা বোকোভার দেয়া নৈশভোজে অংশ নেবেন।

শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এরপর লন্ডন হয়ে শনিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ