আসন্য বাজেট অধিবেশনে জামাতের রাজনীতি নিষিদ্ধ ও ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এক কথা বলেন।
মন্ত্রী বলেন, এটি দেশের মুক্তিযোদ্ধাদের বহুদিনের দাবির—তাই আসছে বাজেট অধিবেশনে বিলটি সংসদে আনা হবে এবং পাশ হবে।
তিনি আরো বলেন, বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে সজিব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করছে এবং তারা সরকার পতনে মোসাদের সঙ্গে হাত মেলাচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: