আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পবিত্র রমজানে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত। সোয়া ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
হাইকোর্ট বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। তবে এখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি থাকবে।
এদিকে, রমজানে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। নিম্ন আদালতের দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এখানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।