সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান সোমবার রাজধানীর নিজ বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী জানান, বেশ কিছু দিন ধরে সাদেক খান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সকাল ১১টায় নিজ বাসায় তিনি মারা যান।
সাংবাদিক সাদেক খানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: