দেশের ৮৪ ভাগ মানুষকে টেলিযোগাযোগ সেবার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে র্যা লী ও রোড় শো'র উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টেলিযোগাযোগ ও তথ্য সেবার মাধ্যমে সামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার।
আগামীতে প্রান্তিক পর্যায় পর্যন্ত টেলিযোগাযোগ ও তথ্য সেবা পৌঁছে দেবে সরকার বলেও জানান তারানা হালিম।
পরে সংসদ ভবনের সামনে থেকে রোডশো'টি উত্তরা গিয়ে শেষ হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: