জাতীয়

তারেকের বিচার শুরু করলেই ষড়যন্ত্র বন্ধ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগসাজসে সরকার উৎখাতের ষড়যন্ত্রের পরিকল্পনা হয়-এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনলেই দেশবিরোধী সব ষড়যন্ত্র বন্ধ হবে।

সোমবার যুক্তরাজ্য ছাত্রলীগের একটি গ্রুপ লন্ডনে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

বিকেলে তিনি লন্ডনে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এসময় স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে যাত্রাবিরতিতে লন্ডনের এ হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছেই শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মেয়েকে কোলে তুলে নেন। এসময় বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

লন্ডনে দুইদিন থাকার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ