জাতীয়

দুই দিনের বজ্রপাতে নিহত ৮১: মন্ত্রণালয়

 বজ্রপাতে নিহত
বজ্রপাতে নিহত

গত দুই দিনে সারাদেশে ২৬ জেলায় বজ্রপাতে ৮১ জনের মৃত্যু হয়েছে— জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সচাবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত ১২ ও ১৩ মে দেশের ২৬ জেলায় বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। ওই সময় নৌকাডুবির আরেকটি ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়।

এসব ঘটনায় নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, আমরা বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করি না বলে অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্য নয়। আমাদের মন্ত্রণালয় গতবছর আগস্ট থেকে বজ্রপাতকেও দুর্যোগ বিবেচনা করছে। বজ্রপাত নিয়ে কী করণীয়- সে বিষয়ে আমরা কাজ করছি, ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছি।

গত ২০১৫ সালে সারা দেশে মোট ১৭ জন বজ্রপাতে মারা যান বলে সংবাদ সম্মেলনে জানান সচিব।

তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কা আছে কি না, তার ছয় ঘণ্টার পূর্বাভাস ১০৯৪১ নম্বরে ফোন করে জানা যাবে।

বজ্রপাতে কী করা উচিত, আর কি উচিত নয়- সে বিষয়েও সংবাদ সম্মেলনে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ