বাংলাদেশের চলমান সমস্যা সমাধানে বিদেশিদের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই— বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নদীর উপর ফোর লেনের মহুরীসেতু উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়েদুল কাদের বলেন, চলমান সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনাই যথেষ্ট। বিদেশিদের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে প্রবীন এবং তরুনদের সমন্বয়ে সুন্দর একটি কাউন্সিল হবে। কোনো বির্তকিত নেতাদের স্থান দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: