জাতীয়

বরখাস্ত শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি নাসিমের

নাসিম
নাসিম

বরখাস্ত হওয়া নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম।

বুধবার সকালে আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, সংসদ সদস্য সেলিম ওসমান যেভাবে জনসমক্ষে একজন শিক্ষককে হেনস্থা করেছেন তা ক্ষমাহীন অপরাধ। যা অন্য সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুন্ন করেছে বলেও জানানস তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে তিনি যে ভুমিকা রেখেছেন, তা কখনোই গ্রহণযোগ্য না। বরং অন্য এমপিদের মর্যাদা ক্ষুন্ন করেছেন। আমি মনে করি ওই শিক্ষকের চাকরি পুনর্বহাল করা উচিৎ। লোকটিকে অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো পরে চাকরিচ্যুত করা হলো। তার ওপর অন্যায় করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য দেশে আইন আছে। একজন সংসদ সদস্য তাকে যেভাবে সকলের সামনে লাঞ্ছিত করেছে, এটা ক্ষমাহীন অপরাধ।’

এদিকে, সকালে সিলেটে হজরত শাহজালাল রহমতউল্লাহে আলাইহে'র মাজার জিয়ারত শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষক লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদেরকে ছাড় দেয়া হবে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ