জাতীয়

নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় সব বাধা ভাঙবোই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় সব বাধা ভাঙতেই হবে—উল্লেখ করে ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশই সম্ভবতো একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার নারী।

বর্তমান সংসদে ৭০ জন নারী সাংসদ রয়েছে যা মোট সংসদ সদস্যের ২০% বলে জানান তিনি।

বুধবার স্থানীয় সময় বিকেলে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ মূল প্রবন্ধ উপস্থাপন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নে একযোগে কাজ করার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপরও গুরুত্বরোপ করেন শেখ হাসিনা।

এর আগে সম্মেলনস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং কাউন্সিলর অফ উইমেন ইন বিজনেসের চেয়ারপারসন বোরিয়ানা মানোলোভা।

তারও আগে স্থানীয় সময় বুধবার দুপুরের পর পরই বুলগেরিয়ার রাজধানী সোফিয়া বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল ম্যারিনেলা সোফিয়ায় পৌঁছান তিনি। বুলগেরিয়ায় সফরকালে এ হোটেলেই থাকবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ