ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের প্রমাণ মেলেনি তাই স্বপদে বহাল রাখায় এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিলুপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সঠিক বিচারের ব্যবস্থা করা হয়েছে এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত ছিলো তাদের প্রত্যেকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
শ্যামল কান্তি বলেন, সাংসদ সেলিম ওসমান রুমে ঢুকে কিছু জিজ্ঞেস না করেই তার গায়ে হাত তুলেন— পরে তাকে টেনে বাইরে নিয়ে যান।
তাকে মারধর ও হেনস্তা করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই শিক্ষক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: