আওয়ামী লীগের পক্ষ থেকে সাংসদ সেলিম ওসমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে—বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, সংসদ সদস্য সেলিম ওসমান তার এ ভুলটি অনুধাবন করতে পেরে জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন।
এ সময় এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তীব্র নিন্দাও জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: